বিজয় মেলা ২০২৫-এ Dream IT Naogaon | Dream IT Naogaon | IT Training & Freelancing Institute

Date: 16 December 2025
Location: ATM math Naogaon
Category: Event
বিজয় মেলা ২০২৫-এ Dream IT Naogaon-এর অংশগ্রহণ ও স্টল আয়োজন। কম্পিউটার প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন সম্পর্কে জানুন।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, নওগাঁ আয়োজিত বিজয় মেলা ২০২৫-এ স্টল নিয়ে অংশগ্রহণ করেছে Dream IT Naogaon — নওগাঁর অন্যতম বিশ্বস্ত ট্রেনিং সেন্টার। যেখানে দর্শনার্থী, শিক্ষার্থী ও তরুণদের জন্য আধুনিক কম্পিউটার শিক্ষা, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন সম্পর্কে তথ্য প্রদান করা হয়।
মেলায় Dream IT-এর স্টলে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, বিভিন্ন কোর্স সম্পর্কে পরামর্শ এবং প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে Dream IT Naogaon নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।
বিজয় মেলা ২০২৫ ছিল Dream IT Naogaon-এর জন্য নওগাঁর শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই আয়োজনের মাধ্যমে Dream IT তার “দক্ষতা অর্জন, ক্যারিয়ার গঠন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি”—এই লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।
