Dream IT Naogaon | IT Training & Freelancing Institute logo

Dream IT Naogaon | IT Training & Freelancing Institute

চাকরি মেলা–২০২৬ | Dream IT Naogaon | IT Training & Freelancing Institute

চাকরি মেলা–২০২৬

Date: ২২ জুন ২০২৬ (সোমবার)

Location: উপজেলা পরিষদ অডিটোরিয়াম, নওগাঁ

Category: Event

Job Fair 2026

চাকরি মেলা ২০২৬-এ অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। Dream IT সবসময় বাস্তবভিত্তিক কম্পিউটার শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটি অলংকৃত করেন: 🔹 মো. শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওগাঁ সদর। 🔹 মো. মতিয়ার রহমান, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। 🔹 মোসাঃ আমিনা খাতুন, উপ-পরিচালক (চলতি দ্বায়িত্ব), মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। 🔹 মো. সামসুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 🔹 ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। 🔹 মো. হোসেন শহীদ ইকবাল, উপদেষ্টা, মৌসুমী। 🔹 আশরাফুন নাহার, নির্বাহী পরিচালক, দাবী মৌলিক উন্নয়ন সংস্থা। ড্রিম আইটি বিশ্বাস করে, সঠিক সুযোগ ও প্রশিক্ষণই পারে একজন তরুণকে স্বাবলম্বী করে তুলতে। আমরা সবসময় মেধাবীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

← Browse all upcoming and past events